সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১১:০২ অপরাহ্ন

বিভাগীয় পদোন্নতি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করলেন চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি

নিজস্ব প্রতিবেদন
  • Update Time : শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬

বিভাগীয় পদোন্নতি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করলেন চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি
চট্টগ্রাম প্রতিনিধি: বাংলাদেশ পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা সুষ্ঠু, স্বচ্ছ ও শৃঙ্খলাপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হওয়া নিশ্চিত করতে পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেছেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি জনাব আবদুল কুদ্দুছ চৌধুরী, পিপিএম।
আজ ০২ অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ, শুক্রবার সকালে চট্টগ্রামের পাহাড়তলী কলেজ কেন্দ্রে এএসআই (নিরস্ত্র) থেকে এসআই (নিরস্ত্র) পদে অনুষ্ঠিত বহুনির্বাচনি (এমসিকিউ) পরীক্ষা পরিদর্শন করেন তিনি।
পরিদর্শনকালে ডিআইজি পরীক্ষার সার্বিক পরিবেশ, আসন বিন্যাস এবং পরীক্ষা পরিচালনার কার্যক্রম পর্যবেক্ষণ করেন। এ সময় তিনি দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের নির্ধারিত নিয়ম ও বিধিবিধান যথাযথভাবে অনুসরণ করে পরীক্ষা সম্পন্ন করার জন্য প্রয়োজনীয় নির্দেশনা দেন।
চট্টগ্রাম রেঞ্জ ডিআইজির তত্ত্বাবধানে কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম ও রাঙামাটিতে বিভাগীয় পদোন্নতি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।
চলতি ২০২৬ সালে চট্টগ্রাম রেঞ্জাধীন জেলা ও ইউনিটসমূহে কনস্টেবল ও নায়েক থেকে এএসআই (নিরস্ত্র) পদে ৫ হাজার ২২২ জন এবং এএসআই (নিরস্ত্র) থেকে এসআই (নিরস্ত্র) পদে ৯০০ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করছেন।
পরিদর্শনকালে চট্টগ্রাম রেঞ্জ ও পুলিশ হেডকোয়ার্টার্সের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
Z TV Bangla 24
নিজস্ব প্রতিবেদকI

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন