সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১১:৫৮ অপরাহ্ন

বিপিএম-সেবা পদকে ভূষিত গোপালগঞ্জের পুলিশ সুপার

নিজস্ব প্রতিবেদন
  • Update Time : সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬

পেশাগত দক্ষতা, নিষ্ঠা, সাহসিকতা, অপরাধ নিয়ন্ত্রণ, চাঞ্চল্যকর ও আলোচিত মামলার রহস্য উদঘাটন এবং জননিরাপত্তা ও জনসেবায় গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ সম্মানজনক বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম-সেবা) পদকে ভূষিত হয়েছেন গোপালগঞ্জ জেলার পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ।
দীর্ঘদিনের পেশাগত নিষ্ঠা, দক্ষ নেতৃত্ব, সাহসিকতা ও দায়িত্বশীলতার স্বীকৃতি হিসেবে তিনি এ মর্যাদাপূর্ণ পদক অর্জন করেছেন। তাঁর এ অর্জন গোপালগঞ্জ জেলা পুলিশের জন্য গৌরব ও আনন্দের বিষয় বলে জানিয়েছে জেলা পুলিশ।
পুলিশ সুপারের এই সম্মাননা জেলা পুলিশের সদস্যদের পেশাগত দায়িত্ব পালনে আরও নিষ্ঠাবান, উদ্যমী ও অনুপ্রাণিত করবে বলে প্রত্যাশা করা হচ্ছে।
গোপালগঞ্জ জেলা পুলিশের পক্ষ থেকে পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে। তাঁর এই গৌরবময় অর্জন ভবিষ্যৎ কর্মজীবনে আরও সাফল্য ও সম্মানের পথ সুদৃঢ় করবে—এমন প্রত্যাশা ব্যক্ত করা হয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন