
নারায়ণগঞ্জের বন্দর থানার মদনপুর ইউনিয়নে অভিযান চালিয়ে ২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোসাঃ লাকী (৩০) নামে এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (৭ সেপ্টেম্বর) রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে চাঁনপুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ জানায়, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমানের দিকনির্দেশনায় এবং বন্দর থানার অফিসার ইনচার্জ মোঃ জামাল উদ্দিনের তত্ত্বাবধানে এসআই সাইউল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি আভিযানিক দল মাদকবিরোধী অভিযান চালায়। এ সময় চাঁনপুর এলাকার লাকীর বসতবাড়ির শয়নকক্ষ থেকে ২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেফতার লাকী চাঁনপুর এলাকার মৃত আবুল কালামের মেয়ে এবং সফিউল্লাহর স্ত্রী।
পুলিশ জানায়, গ্রেফতারকৃতের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
মাদকসহ বিভিন্ন অপরাধ দমনে বন্দর থানা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।