সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৬:৫৫ অপরাহ্ন

ফরিদপুরের সালতা উপজেলায় স্কুলের ব্যাগ বিতরনে শামা ওবায়েদ

Reporter Name
  • Update Time : রবিবার, ১৬ আগস্ট, ২০২৬


সালথায় শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে স্কুল ড্রেস, পাটের স্কুলব্যাগ ও জুতা বিতরণ
ফরিদপুরের সালথা উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে স্কুল ড্রেস, পাটের তৈরি স্কুলব্যাগ ও জুতা বিতরণ করা হয়েছে।
মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষিত উদ্যোগের আওতায় আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে এসব শিক্ষা উপকরণ তুলে দেন মাননীয় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, এমপি।
এ সময় প্রতিমন্ত্রী বলেন, শিক্ষার্থীদের শিক্ষা ও কল্যাণ নিশ্চিত করতে সরকারের জনকল্যাণমূলক উদ্যোগগুলো বাস্তবায়নের মাধ্যমে একটি সুন্দর, সমৃদ্ধ ও বৈষম্যহীন ভবিষ্যৎ গড়ে তোলাই আমাদের লক্ষ্য।
তিনি আরও বলেন, শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহিত করা এবং তাদের প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন