মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০১:০১ পূর্বাহ্ন

ফরিদপুর মেডিকেলের সামনে উচ্ছেদ অভিযান

ফরিদপুর প্রতিনিধি
  • Update Time : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের সামনে সড়ক ও জনপথ বিভাগের উদ্যোগে উচ্ছেদ অভিযান পরিচালিত হয়েছে।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের ২৫০ শয্যার সামনে এ অভিযান চালানো হয়।
অভিযানে সড়ক ও জনপথ বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশ নেন। হাসপাতালের সামনের সড়ক ও ফুটপাতের জায়গা দখলমুক্ত করতে এ অভিযান পরিচালনা করা হয় বলে জানা গেছে।
অভিযান চলাকালে অবৈধ স্থাপনা ও দখল উচ্ছেদ করা হয়। এতে হাসপাতালের সামনের সড়কে চলাচল স্বাভাবিক রাখার উদ্যোগ নেওয়া হয়েছে।
তবে উচ্ছেদ অভিযানে কতটি স্থাপনা উচ্ছেদ করা হয়েছে এবং কী পরিমাণ জায়গা দখলমুক্ত করা হয়েছে, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন