ফরিদপুর জেলা পুলিশের সেপ্টেম্বর-২০২৬ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১২ অক্টোবর) পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ফরিদপুরের পুলিশ সুপার শাহরিয়ার মোহাম্মদ মিয়াজী।
সভায় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ দমন, মামলা তদন্তের অগ্রগতি এবং জননিরাপত্তা নিশ্চিত করতে গৃহীত কার্যক্রম পর্যালোচনা করা হয়। একই সঙ্গে অপরাধ নিয়ন্ত্রণ, পুলিশি সেবার মানোন্নয়ন ও পেশাদারত্ব নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন পুলিশ সুপার।
পুলিশ সুপার বলেন, ফরিদপুর জেলার ৯টি থানাসহ সব তদন্তকেন্দ্র, পুলিশ ফাঁড়ি, ক্যাম্প ও চেকপোস্টে কর্মরত পুলিশ সদস্যদের সর্বোচ্চ পেশাদারত্ব, সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। জনগণের আস্থা ও বিশ্বাস অর্জনে জনবান্ধব পুলিশিং কার্যক্রম আরও জোরদার করতে হবে। পাশাপাশি সাধারণ মানুষের সমস্যা ও অভিযোগের দ্রুত এবং কার্যকর সমাধান নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
সভায় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দসহ বিভিন্ন সংস্থা থেকে আগত ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।