সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১১:০৩ অপরাহ্ন

ফরিদপুর জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

পুলিশ সদস্যদের শারীরিক সক্ষমতা, শৃঙ্খলা ও পেশাদারিত্ব মূল্যায়ন করলেন পুলিশ সুপার
নিজস্ব প্রতিবেদক | Z TV Bangla 24
ফরিদপুর জেলা পুলিশের আয়োজনে মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১২ অক্টোবর ২০২৬) সকাল ৮টায় ফরিদপুর পুলিশ লাইনস্ মাঠে এ প্যারেড অনুষ্ঠিত হয়।
প্যারেড কমান্ডার সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) আশিকুর রহমানের নেতৃত্বে পুলিশ লাইনস্, জেলার বিভিন্ন থানা, তদন্ত কেন্দ্র, ফাঁড়ি, ক্যাম্প ও অন্যান্য ইউনিটের ইনচার্জ, পুলিশ কর্মকর্তা ও সদস্যদের সমন্বয়ে গঠিত কন্টিনজেন্ট এবং ব্যান্ডদল প্যারেডে অংশগ্রহণ করে।
মাস্টার প্যারেড পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন ফরিদপুরের পুলিশ সুপার শাহরিয়ার মোহাম্মদ মিয়াজী।
প্যারেড পরিদর্শনকালে পুলিশ সুপার অংশগ্রহণকারী পুলিশ সদস্যদের শারীরিক সক্ষমতা, টার্নআউট, প্যারেড ফল-ইন, ড্রিলের শৃঙ্খলা, কমান্ড অনুসরণের দক্ষতা ও সার্বিক প্যারেড কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ ও মূল্যায়ন করেন। এ সময় মূল্যায়নের ভিত্তিতে তিনি জিএস (গুড সার্ভিস) মার্ক প্রদান করেন।
পরে উপস্থিত পুলিশ সদস্যদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন পুলিশ সুপার। তিনি বলেন, জনগণের আস্থা ও বিশ্বাস অর্জনের জন্য প্রতিটি পুলিশ সদস্যকে জনবান্ধব, সেবামুখী ও পেশাদার মনোভাব নিয়ে দায়িত্ব পালন করতে হবে।
তিনি আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে আরও কার্যকর ও সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি ন্যায়, নিষ্ঠা, সততা, দক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে জনগণকে সর্বোচ্চ মানের পুলিশি সেবা দেওয়ার জন্য সকল সদস্যকে নির্দেশনা প্রদান করেন।
এ সময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন