সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১১:০৩ অপরাহ্ন

ফরিদপুরে বিভাগীয় পদোন্নতির এমসিকিউ পরীক্ষা উপলক্ষে ব্রিফিং

নিজস্ব প্রতিবেদন
  • Update Time : বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬

পুলিশের অধস্তন কর্মকর্তা ও কর্মচারীদের ২০২৬ সালের বিভাগীয় পদোন্নতির বহুনির্বাচনী (এমসিকিউ) পরীক্ষা উপলক্ষে ফরিদপুরে ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১ অক্টোবর ২০২৬) ফরিদপুর পুলিশ লাইনসের শহীদ ছালাম সভাকক্ষে এ ব্রিফিং অনুষ্ঠিত হয়।
ব্রিফিংয়ে সভাপতিত্ব করেন ফরিদপুরের পুলিশ সুপার শাহরিয়ার মোহাম্মদ মিয়াজী, যিনি পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজ, ফরিদপুরের সদস্য ও ফোকাল পয়েন্ট কর্মকর্তা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ সায়ফুজ্জামান ফরুকী, অতিরিক্ত ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট), ঢাকা রেঞ্জ, বাংলাদেশ পুলিশ, ঢাকা এবং ভেন্যু ইনচার্জ, পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজ, ফরিদপুর।
আগামী ২ অক্টোবর ২০২৬ অনুষ্ঠিতব্য বিভাগীয় পদোন্নতির বহুনির্বাচনী পরীক্ষাকে কেন্দ্র করে প্রধান অতিথির বক্তব্যে পরীক্ষার বিভিন্ন দিক ও সার্বিক ব্যবস্থাপনা নিয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়।
এ সময় আরও বক্তব্য দেন তাহমিনা আক্তার খানম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিঅ্যান্ডপিএস-১), পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকা।
ব্রিফিংয়ে বহুনির্বাচনী পরীক্ষার সার্বিক কার্যক্রম পর্যবেক্ষণ এবং পরীক্ষা পরিচালনা বোর্ডকে সহযোগিতা করার লক্ষ্যে আগত ঊর্ধ্বতন কর্মকর্তারা, ফরিদপুর জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং পরীক্ষায় ডিউটিপ্রাপ্ত পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন