ফরিদপুরে পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষার প্যারেড ও সাক্ষাৎকার মূল্যায়ন অনুষ্ঠিত
ফরিদপুর প্রতিনিধি | Z TV Bangla 24
ফরিদপুরে পুলিশের অধস্তন কর্মকর্তা ও কর্মচারীদের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬-এর প্যারেড ও সাক্ষাৎকার মূল্যায়ন পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৪ অক্টোবর ২০২৬) ফরিদপুর পুলিশ লাইনস্ মাঠে কনস্টেবল/নায়েক থেকে এএসআই (নিরস্ত্র) এবং এএসআই (নিরস্ত্র) থেকে এসআই (নিরস্ত্র) পদে পদোন্নতিপ্রত্যাশী পরীক্ষার্থীদের এ মূল্যায়ন পরীক্ষা অনুষ্ঠিত হয়।
পরীক্ষা পরিচালনা বোর্ডের সভাপতি হিসেবে পরীক্ষার্থীদের প্যারেড পর্যবেক্ষণ, চাকরির খতিয়ান পর্যালোচনা ও সাক্ষাৎকার গ্রহণ করেন ফরিদপুরের পুলিশ সুপার শাহরিয়ার মোহাম্মদ মিয়াজী।
এ সময় বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬-এর পরীক্ষা কমিটির সদস্য রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মোঃ শামসুল হক, ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মোঃ শামছুল আজম এবং ফরিদপুর পুলিশ লাইনসের আরআই মোঃ আঃ মালেক মিঞাসহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।
এ ছাড়া বিভাগীয় পদোন্নতি পরীক্ষায় অংশগ্রহণকারী সকল পরীক্ষার্থীও এ সময় উপস্থিত ছিলেন।