ফরিদপুরে “আজি সৃষ্টি সুখের উল্লাসে নজরুল বর্ষ-২০২৬” উদ্যাপন উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে জেলা প্রশাসনের আয়োজনে রাজেন্দ্র কলেজ মাঠ থেকে বর্ণাঢ্য র্যালিটি বের হয়। র্যালিটি নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ফরিদপুর জেলা শিল্পকলা একাডেমিতে গিয়ে শেষ হয়।
পরে জেলা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হয় জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠান। এতে সভাপতিত্ব করেন ফরিদপুরের জেলা প্রশাসক মো. মাজহারুল ইসলাম।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুরের পুলিশ সুপার শাহরিয়ার মোহাম্মদ মিয়াজী।
এসময় জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণি-পেশার নাগরিক ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।