সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১১:৫৮ অপরাহ্ন

ফরিদপুরে দক্ষতা উন্নয়ন ও নিরাপদ অভিবাসন শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদন
  • Update Time : বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

ফরিদপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি)-এর আয়োজনে “দক্ষতা উন্নয়ন ও নিরাপদ অভিবাসন শীর্ষক সেমিনার-২০২৬” অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৩ সেপ্টেম্বর) সকাল ১০টায় টিটিসি ফরিদপুরে আয়োজিত এ সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুরের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মাজহারুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুরের পুলিশ সুপার শাহরিয়ার মোহাম্মদ মিয়াজী।
সেমিনারে বিদেশ গমনেচ্ছুদের দক্ষতা অর্জন, আইনানুগ প্রক্রিয়ায় নিরাপদ অভিবাসন নিশ্চিত করা এবং দালালের প্রতারণা থেকে রক্ষা পেতে সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।
পুলিশ সুপার শাহরিয়ার মোহাম্মদ মিয়াজী বলেন, নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে বাংলাদেশ পুলিশ সবসময় সাধারণ মানুষের পাশে রয়েছে। অবৈধ উপায়ে কিংবা ভুল তথ্যের ভিত্তিতে বিদেশ গমন থেকে বিরত থেকে সঠিক প্রক্রিয়ায় প্রশিক্ষণ গ্রহণ এবং দক্ষতা অর্জনের মাধ্যমে বৈদেশিক কর্মসংস্থানে যুক্ত হওয়ার জন্য তিনি সকলের প্রতি আহ্বান জানান।
তিনি আরও বলেন, সঠিক দক্ষতা ও সচেতনতাই একজন অভিবাসীর নিরাপত্তা এবং সফল জীবনের পথ সুগম করতে পারে।
সেমিনারে জেলা প্রশাসন ও জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, টিটিসি ফরিদপুরের অধ্যক্ষ ও শিক্ষক মণ্ডলী, কারিগরি শিক্ষা ও প্রশিক্ষণের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ এবং বিদেশ গমনেচ্ছু প্রশিক্ষণার্থী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন