নারায়ণগঞ্জের ফতুল্লা মডেল থানা এলাকায় অভিযান চালিয়ে ১ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ রকি @ পেটকাটা রকি (৩৭) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১ অক্টোবর ২০২৬) ফতুল্লা মডেল থানাধীন উত্তর ইসদাইর সাকিনস্থ রেলাইনের সংলগ্ন পুলপাড়ের পশ্চিম পাশের ফাঁকা জায়গায় এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ জানায়, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমান, পিপিএম-সেবা’র নির্দেশনায় ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহবুব আলমের তত্ত্বাবধানে এএসআই (নিঃ) শামীম হোসেনের নেতৃত্বে পুলিশের একটি চৌকস আভিযানিক দল অভিযান পরিচালনা করে। এ সময় ১ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ রকি @ পেটকাটা রকিকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত রকি ফতুল্লা থানার ইসদাইর কাপড়িয়া পট্টি এলাকার মৃত হায়দার আলীর ছেলে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশের তথ্যমতে, গ্রেফতারকৃত ব্যক্তির পিসিপিআর যাচাই করে তার বিরুদ্ধে একাধিক মাদক মামলা এবং দুটি ওয়ারেন্ট পাওয়ার কথা জানা গেছে।
এ ঘটনায় গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।