
নারায়ণগঞ্জের ফতুল্লায় অভিযান চালিয়ে ১৫৬ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে ফতুল্লা থানাধীন দাপা ইদ্রাকপুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। পুলিশের দাবি, বোরহান হাজীর বাড়ির সামনে পাকা রাস্তা থেকে ইমন হোসেন (২৪), আজমীর হোসেন (২৮) ও মিরাজ (২২)-কে ১৫৬ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, গ্রেফতারদের পিসিপিআর যাচাই করে তাদের বিরুদ্ধে একাধিক মাদক মামলা থাকার তথ্য পাওয়া গেছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।
মাদকসহ যেকোনো অপরাধ দমনে ফতুল্লা মডেল থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।