প্রধানমন্ত্রীর ফেনী জেলা সফর উপলক্ষে কুমিল্লা জেলার মহাসড়কে সার্বিক নিরাপত্তা নিশ্চিত, যানবাহন চলাচল স্বাভাবিক রাখা এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কুমিল্লা জেলা পুলিশের উদ্যোগে নিরাপত্তা সংক্রান্ত ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়েছে।
ব্রিফিং প্যারেডে সভাপতিত্ব করেন কুমিল্লা জেলার পুলিশ সুপার মোঃ আনিসুজ্জামান, পিপিএম।
এ সময় পুলিশ সুপার প্রধানমন্ত্রীর ফেনী জেলা সফরকে কেন্দ্র করে কুমিল্লা জেলার মহাসড়কের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে নিরাপত্তা জোরদার, যানবাহন চলাচল নির্বিঘ্ন রাখা এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যদের সর্বোচ্চ সতর্কতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা দেন।
তিনি দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যদের পারস্পরিক সমন্বয় বজায় রেখে নিষ্ঠা, সততা ও দায়িত্বশীলতার সঙ্গে অর্পিত দায়িত্ব পালনের আহ্বান জানান।
ব্রিফিং প্যারেডে কুমিল্লা জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।