মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ১২:০৬ পূর্বাহ্ন

পুলিশ সুপার অন্তঃস্কুল ফুটবল টুর্নামেন্ট-২০২৬ অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : সোমবার, ১৭ আগস্ট, ২০২৬

পুলিশ সুপার অন্তঃস্কুল ফুটবল টুর্নামেন্ট-২০২৬ অনুষ্ঠিত

পুলিশ লাইন্স আদর্শ উচ্চ বিদ্যালয়, টাঙ্গাইলের আয়োজনে পুলিশ লাইন্স মাঠে উৎসবমুখর পরিবেশে পুলিশ সুপার অন্তঃস্কুল ফুটবল টুর্নামেন্ট-২০২৬ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনাব মুহম্মদ শামসুল আলম সরকার, পুলিশ সুপার, টাঙ্গাইল ও সভাপতি পুলিশ লাইন্স আদর্শ উচ্চ বিদ্যালয়, টাঙ্গাইল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ রবিউল ইসলাম, পিপিএম-সেবা, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), টাঙ্গাইল। এ সময় পুলিশ সুপার মহোদয় বলেন, “লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। খেলাধুলার মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে শৃঙ্খলাবোধ, পারস্পরিক সৌহার্দ্য, দলীয় চেতনা ও নেতৃত্বের গুণাবলি বিকশিত হয়। খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করেন পুলিশ সুপার, টাঙ্গাইল মহোদয়।

এ সময় টাঙ্গাইল জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ ও অন্যান্য অফিসারবৃন্দ, আরআই, পুলিশ লাইন্স, টাঙ্গাইল, পুলিশ লাইন্স আদর্শ উচ্চ বিদ্যালয়ে কর্মরত শিক্ষক-শিক্ষিকাবৃন্দ ও কর্মচারীবৃন্দ এবং বিদ্যালয়ে অধ্যয়নরত সকল শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন