নওগাঁর পত্নীতলায় মাদকবিরোধী অভিযানে ৩০ পিস অবৈধ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ বিমান চন্দ্র (৪৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে পত্নীতলা থানা পুলিশ।
সোমবার (৩১ আগস্ট) রাতে পত্নীতলা থানাধীন কাশিপুর গ্রামের পাকা রাস্তার ওপর অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় তার হেফাজত থেকে ৩০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।
আটক বিমান চন্দ্র পত্নীতলা উপজেলার বহবলপুর গ্রামের মৃত বিজয় চন্দ্রের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে অভিযান পরিচালনা করে পত্নীতলা থানা পুলিশ। পরে উদ্ধার করা মাদকদ্রব্য জব্দ করা হয়।
এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে পত্নীতলা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।