নোয়াখালীর পুলিশ সুপার এন এম নাসিরুদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভাটি সঞ্চালনা করেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবু তৈয়ব মোঃ আরিফ হোসেন।
সভায় জেলা পুলিশের বিভিন্ন ইউনিট থেকে আগত পুলিশ সদস্যরা তাঁদের বিভিন্ন সমস্যা, অসুবিধা ও কল্যাণমূলক প্রস্তাব পুলিশ সুপারের কাছে তুলে ধরেন। পুলিশ সুপার মনোযোগ দিয়ে তাঁদের বক্তব্য শোনেন এবং উত্থাপিত সমস্যাগুলো দ্রুত সমাধানের লক্ষ্যে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।
এ সময় একজন পুলিশ সদস্যের গঠনমূলক মতামত ও কল্যাণমূলক প্রস্তাবের জন্য তাঁকে পুরস্কৃত করা হয়।
সভায় পুলিশ সুপার সদস্যদের সতর্কতা, পেশাদারিত্ব ও দায়িত্বশীলতার সঙ্গে অর্পিত দায়িত্ব পালনের আহ্বান জানান। পাশাপাশি নৈতিকতা বজায় রাখা, প্রশাসনিক শৃঙ্খলা অক্ষুণ্ন রাখা, পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আদেশ-নির্দেশ যথাযথভাবে প্রতিপালনের বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।