মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০১:০০ পূর্বাহ্ন

নেত্রকোণায় পুলিশ লাইনসে মাস্টার প্যারেড অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬


নেত্রকোণায় পুলিশ সদস্যদের ড্রেসরুলস, শৃঙ্খলা ও প্যারেডের মান উন্নয়নের লক্ষ্যে মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৭ সেপ্টেম্বর) সকালে পুলিশ লাইনস, নেত্রকোণার প্যারেড গ্রাউন্ডে জেলা পুলিশের অফিসার ও ফোর্সের সমন্বয়ে এ মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়।
প্যারেডে অভিবাদন গ্রহণ শেষে প্যারেড পরিদর্শন করেন নেত্রকোণা জেলার পুলিশ সুপার মোঃ তরিকুল ইসলাম।
মাস্টার প্যারেডে প্যারেড কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন অতিরিক্ত পুলিশ সুপার (খালিয়াজুরি সার্কেল) সাহিদুর রহমান।
প্যারেড পরিদর্শন শেষে পুলিশ সুপার আইন-শৃঙ্খলা পরিস্থিতি, প্যারেডের মান উন্নয়ন ও সার্বিক শৃঙ্খলা বজায় রাখাসহ বিভিন্ন বিষয়ে পুলিশ সদস্যদের দিকনির্দেশনা দেন। একই সঙ্গে কুচকাওয়াজে অংশগ্রহণকারী সকলকে ধন্যবাদ জানিয়ে তাদের সুস্থতা কামনা করেন তিনি।
এ সময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা, বিভিন্ন ইউনিটের ইনচার্জসহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন