সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১১:৫৫ অপরাহ্ন

নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের দক্ষতা বৃদ্ধিতে ঝালকাঠিতে প্রশিক্ষণ শুরু

নিজস্ব প্রতিবেদন
  • Update Time : বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

নির্বাচনী দায়িত্ব সুষ্ঠু ও দক্ষতার সঙ্গে সম্পাদনের লক্ষ্যে ঝালকাঠিতে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি সংক্রান্ত প্রশিক্ষণ কোর্সের দ্বিতীয় ব্যাচের উদ্বোধন করা হয়েছে।
বুধবার (২৩ সেপ্টেম্বর ২০২৬) জেলা পুলিশ ঝালকাঠির আয়োজনে এ প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করেন ঝালকাঠির পুলিশ সুপার মেরিন সুলতানা।
উদ্বোধনী অনুষ্ঠানে পুলিশ সুপার নির্বাচনকালীন আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, ভোটাধিকার সুরক্ষা এবং নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের বিভিন্ন দিক সম্পর্কে বাস্তবভিত্তিক শিক্ষা গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।
তিনি প্রশিক্ষণে অর্জিত জ্ঞান যথাযথভাবে কাজে লাগিয়ে নির্বাচনী দায়িত্ব পালনের সময় পেশাদারিত্ব, নিরপেক্ষতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান।
এ সময় ঝালকাঠির অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) এসএম বায়েজীদ ইবনে আকবরসহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন