সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১১:৫৬ অপরাহ্ন

নারায়ণগঞ্জে মাদকবিরোধী অভিযানে ১০ জনের কারাদণ্ড

Reporter Name
  • Update Time : সোমবার, ২৪ আগস্ট, ২০২৬

নারায়ণগঞ্জে মাদকবিরোধী অভিযানে ১০ জনের কারাদণ্ড
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মাদকবিরোধী যৌথ অভিযানে আটক ১০ মাদকসেবীকে ৭ দিনের সশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা করে জরিমানা করেছেন বিজ্ঞ অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট।
শনিবার (২২ আগস্ট) নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার ‘ক’ সার্কেল মো. শামীম হোসেনের নেতৃত্বে র‌্যাব-৭ ও সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের যৌথ দল সিদ্ধিরগঞ্জ থানাধীন ১ নম্বর ওয়ার্ড এলাকায় অভিযান পরিচালনা করে।
অভিযানে মোট ১০ জন মাদকসেবীকে আটক করা হয়। পরে বিজ্ঞ অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সামারি ট্রায়ালের মাধ্যমে তাদের প্রত্যেককে ৭ দিনের সশ্রম কারাদণ্ড এবং ৫০০ টাকা করে জরিমানা করেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন—মো. বিল্লাল (২৬), আব্দুর রহিম (৪৫), মো. জামিল ইসলাম (৪০), রুবেল (৩০), দেলোয়ার (৪২), পারভেজ সিকদার (২২), মো. ইয়ার হোসেন (৩৫), মো. আল-আমিন (৪৬), মো. আমির হোসেন (৪১) ও মো. মিলন (৪২)।
পুলিশ জানিয়েছে, মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে এ ধরনের মাদকবিরোধী অভিযান ও আইনানুগ ব্যবস্থা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।7

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন