বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৩ অপরাহ্ন

নারায়ণগঞ্জের নবাগত পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমানের যোগদান

ফরিদপুর প্রতিনিধি
  • Update Time : বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬

নারায়ণগঞ্জ জেলার নবাগত পুলিশ সুপার হিসেবে যোগদান করেছেন ২৪তম বিসিএস (পুলিশ) ক্যাডারের কর্মকর্তা জনাব মোঃ হাবিবুর রহমান।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর ২০২৬) বিকেলে নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন তিনি। এ সময় বিদায়ী পুলিশ সুপার জনাব মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী নবনিযুক্ত পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমানের কাছে দায়িত্ব হস্তান্তর করেন।
মোঃ হাবিবুর রহমান ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সমাজকল্যাণ বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তাঁর নিজ জেলা যশোর। বাংলাদেশ পুলিশে কর্মজীবনে তিনি এর আগে মাগুরা, ফেনী ও মাদারীপুর জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেছেন।
দক্ষতা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের অভিজ্ঞতা নিয়ে নারায়ণগঞ্জ জেলা পুলিশের নেতৃত্বে নতুন দায়িত্ব গ্রহণ করলেন তিনি।
দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে নারায়ণগঞ্জ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। পরে নবাগত পুলিশ সুপার জেলার ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন