মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০১:০০ পূর্বাহ্ন

নগরকান্দা সার্কেল অফিস বার্ষিক পরিদর্শন করলেন ফরিদপুরের পুলিশ সুপার

নিজস্ব প্রতিবেদন
  • Update Time : শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬


ফরিদপুরের নগরকান্দা সার্কেল অফিস বার্ষিক পরিদর্শন করেছেন পুলিশ সুপার জনাব শাহরিয়ার মোহাম্মদ মিয়াজী।
শনিবার (১২ সেপ্টেম্বর) তিনি নগরকান্দা সার্কেল অফিস পরিদর্শন করেন। এ সময় পুলিশ সুপারকে ফুলেল শুভেচ্ছা জানান নগরকান্দা সার্কেলের সহকারী পুলিশ সুপার জনাব মুহম্মদ আল ফাহাদ।
পরিদর্শনকালে পুলিশ সুপার দাপ্তরিক কার্যক্রম, নথিপত্র ও বিভিন্ন রেজিস্টার পর্যালোচনা করেন। পরিদর্শন শেষে তিনি পরিদর্শন বইতে স্বাক্ষর করেন।
এ সময় পুলিশ সুপার দায়িত্বপ্রাপ্ত সকল পুলিশ সদস্যকে পেশাদারিত্ব ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
পরিদর্শনকালে নগরকান্দা থানার অফিসার ইনচার্জ জনাব রাসুল সামদানী আজাদসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন