টাঙ্গাইলের গোপালপুর উপজেলার হাদিরা ইউনিয়নে কমিউনিটি পুলিশ ও গোপালপুর থানা পুলিশের আয়োজনে মাদকবিরোধী র্যালি, সমাবেশ ও জনসচেতনতামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
র্যালিটি হাদিরা ইউনিয়নের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে অনুষ্ঠিত জনসচেতনতামূলক সভায় মাদক, ইভটিজিং, কিশোর গ্যাং, চাঁদাবাজি, অনলাইন জুয়া, বাল্যবিবাহ ও সন্ত্রাসবিরোধী সচেতনতা বৃদ্ধির বিষয়ে আলোচনা করা হয়।
সভায় সামাজিক অপরাধ প্রতিরোধে পুলিশ ও জনগণের সম্মিলিত সহযোগিতার ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি সমাজ থেকে মাদক ও বিভিন্ন অপরাধ নির্মূলে জনসচেতনতা বৃদ্ধির আহ্বান জানানো হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালপুর থানার অফিসার ইনচার্জ রুহুল আমিন।
র্যালি ও সচেতনতামূলক সভায় হাদিরা ইউনিয়ন কমিউনিটি পুলিশের সদস্য, জনপ্রতিনিধি, স্থানীয় নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষসহ বিপুলসংখ্যক স্থানীয় জনগণ উপস্থিত ছিলেন।