বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের মাননীয় বিচারপতি খিজির আহমেদ চৌধুরী ও মোঃ হামিদুর রহমান-এর গোপালগঞ্জে আগমন উপলক্ষে সংবর্ধনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৩ সেপ্টেম্বর ২০২৬) জেলা আইনজীবী সমিতি, গোপালগঞ্জ ও বিচার বিভাগের আয়োজনে জেলা জজ আদালত ভবনের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন গোপালগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি কাজী আবুল খায়ের।
হাইকোর্ট বিভাগের দুই বিচারপতির গোপালগঞ্জ জেলার জেলা ও দায়রা জজ আদালত, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ও অন্যান্য ট্রাইব্যুনাল পরিদর্শন উপলক্ষে বিচার বিভাগীয় কর্মকর্তাদের সঙ্গে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।
সভায় উপস্থিত ছিলেন গোপালগঞ্জের পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ, বিপিএম-সেবা। এ সময় অতিথিদের ফুলেল শুভেচ্ছা জানানো হয় এবং সম্মাননা স্মারক প্রদান করা হয়।
অনুষ্ঠানে গোপালগঞ্জ জেলা আইনজীবী সমিতির কর্মকর্তাবৃন্দ, বিচার বিভাগীয় কর্মকর্তাবৃন্দসহ জেলার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।