গোপালগঞ্জের মুকসুদপুরে ১৬ কেজি গাঁজাসহ সীমা বেগম (৪০) নামে এক নারীকে আটক করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১০। উদ্ধার করা গাঁজার আনুমানিক বাজারমূল্য ৪ লাখ ৮০ হাজার টাকা।
সোমবার (২৬ অক্টোবর) রাত আনুমানিক ৯টা ৫ মিনিটে মুকসুদপুর থানার বাটিকামারী এলাকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।