সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১১:৫৮ অপরাহ্ন

গাজীপুরে পুলিশ সদস্যদের বিভাগীয় পদোন্নতি পরীক্ষার প্রশিক্ষণের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদন
  • Update Time : সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬

গাজীপুরে পুলিশ সদস্যদের বিভাগীয় পদোন্নতি পরীক্ষার প্রশিক্ষণের উদ্বোধন

বাংলাদেশ পুলিশের অধস্তন কর্মকর্তা ও কর্মচারীদের ২০২৬ সালের বিভাগীয় পদোন্নতি পরীক্ষার প্যারেড ও ক্যাম্প প্রশিক্ষণার্থীদের ক্যাম্প ও আইন বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে।
সোমবার (২১ সেপ্টেম্বর) সকাল ১০টায় গাজীপুর পুলিশ লাইন্স ড্রিলশেডে এ প্রশিক্ষণের আনুষ্ঠানিক উদ্বোধন করেন গাজীপুর জেলার পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন, পিপিএম (বার)।
উদ্বোধনী অনুষ্ঠানে পুলিশ সুপার বিভাগীয় পদোন্নতি পরীক্ষায় অংশগ্রহণকারী পরীক্ষার্থীদের শুভকামনা জানান। একইসঙ্গে পদোন্নতি পরীক্ষা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে পরীক্ষার্থীদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
পরে পুলিশ সুপার গাজীপুর পুলিশ লাইন্সের অভ্যন্তরে অবস্থিত বিভিন্ন সরকারি স্থাপনা ও দপ্তর পরিদর্শন করেন।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আমিনুল ইসলাম, বিপিএম, গাজীপুর পুলিশ লাইন্সের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও পুলিশ সদস্যরা।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন