
গাজীপুর জেলায় পদোন্নতিপ্রাপ্ত এক পুলিশ সদস্যকে র্যাংক ব্যাজ পরিয়ে দিয়েছেন গাজীপুরের পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন, পিপিএম (বার)।
কেন্দ্রীয় মেধা তালিকার ভিত্তিতে পুলিশ হেডকোয়ার্টার্স কর্তৃক পদোন্নতিযোগ্য প্রকৃত শূন্য পদের বিপরীতে কনস্টেবল বসন্ত কুমারকে এএসআই (নিঃ) পদে পদোন্নতি দেওয়া হয়। এ উপলক্ষে সোমবার (২৪ আগস্ট) তাকে আনুষ্ঠানিকভাবে র্যাংক ব্যাজ পরিয়ে দেন পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন।
এ সময় উপস্থিত ছিলেন গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) খন্দকার আশফাকুজ্জামান, বিপিএমসহ জেলা পুলিশের অন্যান্য সদস্যরা।
পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্যকে অভিনন্দন জানিয়ে পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন তার কর্মজীবনের উত্তরোত্তর সাফল্য ও কল্যাণ কামনা করেন।
পোর্টাল: Z TV Bangla 24
নিজস্ব প্রতিবেদক | ফরিদপুর জেলা প্রতিনিধি
#গাজীপুর #পুলিশ #পদোন্নতি #র্যাংকব্যাজ #জেলাপুলিশ #ZTVBangla24