সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১১:০৫ অপরাহ্ন

গাজীপুরকে শব্দ দূষণমুক্ত করতে পরিবহন মালিক ও চালকদের সঙ্গে মতবিনিময় সভা

নিজস্ব প্রতিবেদন
  • Update Time : মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬

মাননীয় প্রধানমন্ত্রীর অভিপ্রায় অনুযায়ী গাজীপুর জেলাকে শব্দ দূষণমুক্ত করার লক্ষ্যে পরিবহন মালিক ও গণপরিবহন চালকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর ২০২৬) সকাল ১০টায় গাজীপুর জেলা প্রশাসকের ভাওয়াল সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলার পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন, পিপিএম (বার)।
সভায় সভাপতিত্ব করেন গাজীপুর জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ নূরুল করিম ভূঁইয়া।
মতবিনিময় সভায় গাজীপুরকে শব্দ দূষণমুক্ত রাখতে পরিবহন মালিক ও গণপরিবহন চালকদের করণীয়সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।
এ সময় জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন