খুলনা জেলা পুলিশের পদোন্নতিপ্রাপ্ত সদস্যকে র্যাংক ব্যাজ পরালেন পুলিশ সুপার
নিজস্ব প্রতিবেদক | Z TV Bangla 24
খুলনা জেলা পুলিশের সদ্য পদোন্নতিপ্রাপ্ত এক পুলিশ সদস্যকে র্যাংক ব্যাজ পরিয়ে দিয়েছেন খুলনা জেলার পুলিশ সুপার সরকার ওমর ফারুক।
বুধবার (১৪ অক্টোবর ২০২৬) খুলনা পুলিশ সুপারের কার্যালয়ে কনস্টেবল পদ থেকে এএসআই (নিরস্ত্র) পদে সদ্য পদোন্নতিপ্রাপ্ত ওই পুলিশ সদস্যকে র্যাংক ব্যাজ পরিয়ে দেন পুলিশ সুপার সরকার ওমর ফারুক।
এ সময় উপস্থিত ছিলেন খুলনা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এস এম আল-বেরুনী।