
খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে মহাখালীতে দোয়া মাহফিল ও চেক বিতরণ
রাজধানীর মহাখালী টিঅ্যান্ডটি মাঠে মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে দুস্থ, অসহায় ও অসুস্থ মানুষের মাঝে চেক বিতরণ এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হচ্ছে।
আজ শনিবার (১৫ আগস্ট ২০২৬) আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান।
অনুষ্ঠানে দুস্থ, অসহায় ও অসুস্থ মানুষের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ করা হচ্ছে। পাশাপাশি বেগম খালেদা জিয়ার জন্য দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়েছে।
এসময় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত রয়েছেন।
নিজস্ব প্রতিবেদক