সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৪:৪৩ অপরাহ্ন

আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে পূজামণ্ডপ পরিদর্শন ও মতবিনিময় সভা করেছেন এসআরবি-১-এর অধিনায়ক

Reporter Name
  • Update Time : সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে পূজামণ্ডপ পরিদর্শন ও মতবিনিময় সভা করেছেন এসআরবি-১-এর অধিনায়ক
নিজস্ব প্রতিবেদক | Z TV Bangla 24
আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে পূজামণ্ডপ পরিদর্শন ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১, উত্তরা, ঢাকার অধিনায়ক।
পরিদর্শনকালে পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি, আইনশৃঙ্খলা রক্ষা এবং পূজাকে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদ্‌যাপনের বিষয়ে আলোচনা করা হয়।
এ সময় পূজা উদ্‌যাপন কমিটির নেতৃবৃন্দ ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় করে নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ এবং পারস্পরিক সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করা হয়।
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে সম্পন্ন করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করা হয়।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন